লিংকডইনে নামের বিড়ম্বনা আর নয়

৯ জুলাই, ২০২০ ০০:২৯  
নামের উচ্চারণ নিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিদেশি কিংবা বড় নাম হলেতো কথাই নেই। তবে এই বিড়ম্বনা লাঘবে উদ্যোগ নিয়েছে পেশাজীবীদের নেটওয়ার্ক লিংকডইন। খবর রয়টার্স। নাম উচ্চারণ নিয়ে যাতে ভোগান্তি তৈরি না হয় তার জন্য ব্যবহারকারীদের নামের উচ্চারণ রেকর্ড করার সুবিধা চালু করা হয়েছে। দশ সেকেন্ড সময়সীমার মধ্যে অডিও রেকর্ডিংয়ে নামের উচ্চারণ প্রোফাইলে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে যারা উচ্চারণ জানতে চান তাহলে রেকর্ডিং শুনে জানা যাবে। লিংকডইনের পণ্য ব্যবস্থাপক জোসেফ আকোনি বলেন, আমরা সবাই এমনকি আমিও অন্য মানুষের নাম উচ্চারণের সময় ভুল করি। প্রায় ৯৯ ভাগ মানুষ আমার নামের উচ্চারণও ঠিকভাবে করতে পারেন না। তাই তিনি নাম উচ্চারণের ফিচারটি নিয়ে কাজ করেন। ডিবিটেক/বিএমটি